শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

উপসর্গহীন ব্যক্তিদের থেকে করোনা সংক্রমণ ছড়ায় না : ডব্লিউএইচও

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

সোমবার বিশ্ব সাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ বলেন , ‘ উপসর্গ নেই এমন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ায় না। যদি ছড়ায় সে ঘটনা খুবই বিরল। ’

করোনা ভাইরাস আবির্ভাবের পর প্রাথমিক ভাবে পাওয়া তথ্যে বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন হলেও ছড়ায়।

এর পর গতকাল এনিয়ে ডব্লিউএইচও’র পক্ষ থেকে নতুন করে বলা হয় উপসর্গহীন ব্যক্তিদের থেকে করোনা সংক্রমণ ছড়ায় না। তবে মারিয়া ভ্যান জানান, কয়েকটি দেশের পরিসংখ্যান ও তথ্য থেকে এমন ধারণা করা হচ্ছে। এনিয়ে পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

মারিয়া ভ্যান বলেন, সরকারের উচিত এখন করোনা শনাক্তকরণের ওপর জোর দেয়া এবং করোনায় আক্রান্ত উপসর্গ ব্যক্তিদের আইসোলেশনে রাখা। সেইসঙ্গে যারা আক্তান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে তাদের চিহ্নিত করা।

এদিকে বিশ্বজুড়ে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে এবং আক্রান্ত দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল ড. টেডরোস আধানম।

তিনি বলেছেন, গত ১০ দিনের মধ্যে নয়দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি করে। সর্বশেষ রবিবার এই সংখ্যা ছিল এক লাখ ৩৬ হাজার, যা বিশ্বজুড়ে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।

উল্লেখ্য , গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD