শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার ভাংচুরের প্রতিবাদে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের মিছিল 

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

গতকাল ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৬ টায়, তোপখানা রোডের সত্যেন সেন চত্ত্বরে শরীফ ওসমান হাদী হত্যার বিচার এবং উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ সারা দেশে নব্য ফ্যাসিবাদী হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে সংস্কৃতিকর্মী সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।

সমাবেশে উপস্থিত ছিলেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জকির হোসেন ও কামরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক রঘু অভিজিৎ রায়, মওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হারুনুর রশীদ, প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ, সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুস্মিতা রায় সুপ্তি, রিকশা–ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, প্রমুখ।

মশাল মিছিলের শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু, প্রমুখ।

বক্তাগণ বলেন, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি মহল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যারা এটা করছে দেশে নির্বাচন না হলেই তাদের লাভ। উদীচী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নব্য ফ্যাসিবাদী আক্রমণ বলে উল্লেখ করেন বক্তাগণ। বক্তাগণ শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন বলেন, উগ্র ডানপন্থী গোষ্ঠীর অব্যাহত উসকানিমূলক বক্তব্য এবং উদীচীর নাম ধরে ছাত্র শিবির নেতাদের দেয়া হুমকির ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক হামলা সংগঠিত হয়েছে। প্রশাসনকে আগে থেকেই এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও তারা কোন ব্যবস্থা নেয় নি। সরকারের উদ্দেশ্যমূলক উদাসীনতা দেখে মনে হয়েছে এমন হামলা, নৈরাজ্য, প্রাণহানির জন্য উৎসাহ যোগানো হচ্ছে। তিনি ছাত্র শিবির এর  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ও রাকসু ভিপি, শিবির নেতা মোস্তাকুর রহমান জাহিদকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সমাবেশ থেকে ব্যার্থ ও অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করা হয়।

সমাবেশ শেষে একটি মশাল মিছিল পল্টন, জিপিও, গুলিস্তান হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD