নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে কিন্তু তাদের আন্দোলনের কর্ণপাত করেনি সরকার। অন্যান্য প্রতিষ্ঠানে বেশকিছু সুযোগ সুবিধা থাকলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত।
বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে বাড়তি সুবিধা না দিয়ে মাসিক বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনে দেশব্যাপী তীব্র প্রতিবাদ সত্ত্বেও কর্তন বাস্তবায়ন করায় উচ্চাআদালতের শরণাপন্ন হতে যাচ্ছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। হাইকোর্টে রিটের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি হিসেবে গতকাল ১৫ ই এপ্রিল,১৯ইং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট দেব দুলাল বড়ালের মাধ্যমে এডভোকেট নোটিশ পাঠানো হয়েছে। প্রেরিত এডভোকেট নোটিশে ১। সিনিয়র সচিব, শিক্ষা মন্ত্রণালয় ২। মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৩। সদস্য সচিব, অবসর সুবিধা বোর্ড ৪। সদস্য সচিব, কল্যাণ ট্রাস্ট ৫। উপসচিব, শিক্ষা মন্ত্রণালয় এর নিকট জানতে চাওয়া হয়েছে। অবসর কল্যাণ ট্রাস্টে ৬% চাঁদায় নীতিমালা অনুযায়ী যে সুবিধা অতিরিক্ত ৪% কর্তনে একই সুবিধা কেন বেআইনি ঘোষণা করা হবে না। আগামী দশ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় আইনের আশ্রয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ বেসরকারি শিক্ষকগণ।