শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইরির সিনিয়র সায়েন্টিস্টের বশেমুরকৃবি পরিদর্শন

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বৃহস্পতিবার  ২০ অক্টোবর সকালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর সিনিয়র সায়েন্টিস্ট এবং ন্যাটিভ ট্রেইট ডিস্কোভারি এন্ড ডেভেলপমেন্ট উইং এর প্রধান ড. প্ল্যাটেন জে. ডেমিয়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। এসময় তিনি ‘বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর অর্থায়নে বশেমুরকৃবি ও ইরি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহ এবং কয়েকটি ল্যাবরেটরী পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ’এগ্রি নেটওয়ার্ক ট্রায়াল’ প্রকল্পের বশেমুরকৃবি অংশের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম এবং সহযোগী প্রকল্প পরিচালক প্রফেসর ড. মোঃ শরীফ রায়হান উপস্থিত  ছিলেন। পরিদর্শন শেষে ড. প্ল্যাটেন জে. ডেমিয়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক এবং সামগ্রিক অর্জনে উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান। ড. প্ল্যাটেন জে. ডেমিয়েন ভবিষ্যতে বশেমুরকৃবির সাথে ইরির যৌথ উদ্যোগে মলিকুলার প্ল্যান্ট ব্রিডিং জেনোমিক্স এবং বায়োইনফরমেটিকস্ বিষয়ের উপর নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD