শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে সি চিন পিংয়ের শোক

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০২৪

২০শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি সোমবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন।

বার্তায় তিনি চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, প্রেসিডেন্ট রাইসির আত্মীয়স্বজন, এবং ইরানি সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

সি চিন পিং শোকবার্তায় বলেন, ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত সামনে এগিয়েছে ইরান। তিনি ইরান-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরও উন্নয়নে ইতিবাচক ভূমিকাও রেখেছেন।

তাঁর মৃত্যু ইরানি জনগণের জন্য একটা বড় ক্ষতি; চীনা জনগণও একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালো।

সি বলেন, চীনের সরকার ও জনগণ ইরানের সাথে ঐতিহ্যগত মৈত্রীকে যথেষ্ট গুরুত্ব দেয়। দু’দেশের যৌথ প্রচেষ্টায়, চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক, সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD