শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

ইবিতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদারতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
ইবি প্রতিনিধি: “বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদারতা” শীর্ষক শিরোনামে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। প্রবন্ধ উপস্থাপন করেন শারজাহ বিশ্ববিদ্যালয়ের ফিকাহ বিশেষজ্ঞ, পিএইচ গবেষক শাইখ আব্দুস সালাম সাঈদ করীম। সোমবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবনের ৪০৩ নং কক্ষে এ প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে  ‘গ্লোবাল পিস অ্যান্ড হারমোনি’ রিসালা-ই-নূর পারস্পেকটিভ শীর্ষক দু’দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করে  তিনি এ প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইশারত আলী মোল্লা। এর আগে তিনি কনফারেন্সে বক্তব্য রাখেন। শাইখ করীম বাংলাদেশ ওয়াকফাহ নীতিমালা বিষয়ে গবেষণারত বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ এবং দুবাই ঈমাম আবুহানিফা রিসার্স সেন্টারের আরবি প্রভাষক হিসেবে নিযুক্ত রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ইউনিভার্সিটিরর আমন্ত্রনে তিনি এ কনফারেন্সে যোগ দেন। তিনি একাধারে দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব, ২০১৫ সালে দুবাইয়ের নির্বাচিত শ্রেষ্ট ঈমাম, চট্টগ্রাম সমিতি-ইউএই’র উপদেষ্টা, আরব আমিরাতস্থ বাংলাদেশ সমিতির উপদেষ্টা ও শারজাহ্ গভর্ণর থেকে ২০১৫ সালে সেরা গবেষণার প্রথম পুরষ্কারপ্রাপ্ত।
সকাল ১০ টায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশীদ আসকারীর সভাপতিত্বে আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ মোট ৮টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। দু’দিনব্যাপী এ সেমিনারের পৃথক পৃথক ৮টি সেশনে ৭১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এর মধ্যে ইংরেজি প্রবন্ধ ৩৮টি এবং আরবি প্রবন্ধ ৩৩টি। এছাড়াও বিদেশী প্রবন্ধকার ও বিশেষ্ণজ্ঞদের প্রবন্ধ ১০টি এবং দেশীয় প্রবন্ধকারদের প্রবন্ধ ৬১টি। মঙ্গলবার এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী এ সেমিনারের সমাপ্তি ঘটবে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD