শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

ইতালিতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ

মিনহাজ হোসেন , ইতালী
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

ইতালিতে আট হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে রেকর্ড সৃষ্টি করেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ৮ হাজার ১৪ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ১৪ হাজার ৪৬৭ জন।

এদিকে লক ডাউনের তৃতীয় দিন‌ বুধবার রাজধানী রোমসহ দেশের বিভিন্ন শহর গুলোতে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। প্রথম দিন সোমবার মানুষের ঢল ছিল সর্বত্র। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে তিনি জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করেন।

এদিকে ইতালির বিশেষায়িত হাসপাতাল স্পাল্লানজানি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে। তারা ইদুর এবং একজন মানুষের শরীরে সফল পরীক্ষা করেছে বলেও দাবি করেছে। ইতালির বিখ্যাত ফার্মাসিটিক্যালস কোম্পানি টাকিস এই ভাইরাসটি উৎপাদন করবে বলে জানিয়েছে। সরকারের অনুমোদন পেলে শুরু হবে উৎপাদন।

ইতালিতে আজকে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিকে কারো নজর ছিল না। বিপুল সংখ্যক করোনা ভাইরাস মুক্ত হওয়ায় সকলের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে। ইতালিতে বাংলাদেশ কমিউনিটির নেতা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও আলমগীর হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব শিগগিরই আমরা এই মরণব্যাধি থেকে মুক্তি পাবো বলে বিশ্বাস করি এবং আবারো স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হব।

রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে সরকারি বিধিনিষেধের কারণে কেনাকাটার ক্ষেত্রে মানুষের উপস্থিতি খুব আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোমের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, লকডাউন শিথিল হলেও মানুষের চলাচল স্বাভাবিক হয়নি, বলে তাদের ব্যবসা অনেকটাই খারাপ বলে জানান তিনি। আশাবাদ ব্যক্ত করে বলেন চলতি মাসেই এই অবস্থার পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD