শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী বহিষ্কার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুর ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মো. জাহিদুল ইসলাম পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। অপ্রত্যাশিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়।

সোমবার (২১ এপ্রিল) ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্টার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থীর একজন ব্যবসায় প্রশাসন বিভাগের, অপরজন ইংরেজি বিভাগের।

রেজিস্টার মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত দুই ছাত্রী সম্পর্কে জানতে চেয়েছিল। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা বহিষ্কৃত দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। ফলে তাদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহ্যিক পরিস্থিতি বিবেচনায় এবং তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি তদন্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব তথ্য-উপাত্ত সরবরাহ করে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স।

এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পারভেজের পরিবারের পাশে থাকবে।

ড. রায়হানা বেগম বলেন, পারভেজ হত্যায় যে দুই নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা যাচ্ছে, তারা স্কলার্স ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। যে তিন শিক্ষার্থীর সম্পৃক্ততা মিলেছে, তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD