শিরোনাম :
ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে মিশরের অভিযোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচের রেফারি ও তার সহকারী কর্মকর্তাদের সিদ্ধান্তের তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স পর্যালোচনার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন। তার দাবি, ম্যাচে নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফলাফলে প্রভাব ফেলেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ম্যাচের ফলাফল যেন আগেই নির্ধারিত ছিল এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে পূর্ব থেকেই চাপ সৃষ্টি করা হয়েছিল।

হানি আবু রিদা আরও বলেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের টুর্নামেন্টের বাকি ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত হবে না। তার মতে, একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ম্যাচের গতিপথ বদলে গেছে।

মিশরের আনুষ্ঠানিক অভিযোগ মূলত দুটি ঘটনার ওপর ভিত্তি করে। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের অজুহাতে মিশরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ উঠলেও সেই ঘটনাটি ভিএআরের মাধ্যমে পুনরায় পর্যালোচনা করা হয়নি।

এদিকে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা তদন্তের ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD