শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আমার ভাই মাস্টার্সে, আমরা কেন রাজপথে ?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্য়ন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা যাবত সড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করলেও শিক্ষার্থীদের ডাকে এখনও সাড়া মেলেনি।

‘আমার ভাই মাস্টার্সে, আমরা কেন রাজপথে, আমার ভাই পাস, আমরা কেন ফেল? হৈ হৈ রৈ রৈ ভিসি স্যার গেল কই?’ মিরপুর রোডে নীলক্ষেত মোড়ে প্রখর রোদের মাঝে দাঁড়িয়ে সমস্বরে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

অবরোধকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি ও প্রক্টর স্যার এসে তাদের সমস্যার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিলে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করবেন না। তাদের আন্দোলনে ইতিবাচক সাড়া না পেলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর দেড়টা পর্যন্ত অবরোধস্থলে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বিকেল ৩টার পর যেকোনো সময় আসতে পারেন।

পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে মঙ্গলবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সকালে প্রথমে মানববন্ধন ও পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

এর আগে গতকাল সোমবার (২২ এপ্রিল) সেশনজট, ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ৫ দফা দাবি জানান।

দাবিগুলো হচ্ছে-

১. একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ

২. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন

৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন

৪. প্রতিটি বিভাগে মাসে দু’দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেয়া

৫. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্র্যাশ প্রোগ্রাম চালু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD