শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আমরা ভুল করেছি: জুকারবার্গ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

‘ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্ক্যান্ডাল’ ইস্যুতে অবশেষে মুখ খুললেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত এক বিবৃতিতে গ্রাহকের তথ্য ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার কৌশল নির্ধারণের কাজে লাগানোর ঘটনায় ভুল স্বীকার করেছেন তিনি।

ব্রিটেনভিত্তিক ডাটা অ্যানালাইটিক ফার্ম ক্যামব্রিজ অ্যানালাইটিক ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে একটি সিস্টেম দাঁড় করায়। আর ওই সিস্টেম দিয়ে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচার চালানো হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

বিবৃতিতে জুকারবার্গ বলেন, আপনাদের (গ্রাহক) তথ্য রক্ষার দায়িত্ব আমাদের, যদি তা না পারি তাহলে আপনাদের সেবা করার কোনো অধিকার নেই।

‘আমি ফেসবুক প্রতিষ্ঠা করি, এবং এ প্লাটফর্মে যা কিছু হয় তার সবকিছুর জন্য দিনশেষে আমিই দায়বদ্ধ’।

তবে ফেসবুক থেকে অবৈধভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে তা ট্রাম্পের নির্বাচনী প্রচারে ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করে আসছে ক্যামব্রিজ অ্যানালাইটিকা।

আর ফেসবুক জানিয়েছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক আলেকজান্ডার কোগান তার একটি অ্যাপ থেকে ফেসবুকের নীতি লঙ্ঘন করে ক্যামব্রিজ অ্যানালাইটিকাকে তথ্য সরবরাহ করেছেন।

এদিকে তথ্য ফাঁসের ঘটনায় ফেসবুকের শেয়ারের দাম পড়তে থাকে। এতে সামাজিক মাধ্যমটির বিজ্ঞাপন ব্যবসায়ও ধস নামার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD