শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই: ভিপি নুর

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন- আগামীতে আমরা আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই। রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পিত ভাবে কাজ করতে হবে।

১৯ অক্টোবর (শনিবার) বিকেলে ঝিনাইদহ গণধিকার পরিষদের আয়োজনে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভিপি নুর আরও বলেন, ‘আমরা অনেক রক্ত দিয়েছি -একাত্তরে রক্ত দিয়েছি, নব্বই এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আমরা আর রক্ত দিতে চাই না জীবন দিতে চাই না।’ আপনাদের ভুলে গেলে চলবে না দুই মাস হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে। ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে ।

তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। সহ-শিক্ষক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সভাপতি, গন অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল জাহিদ রাজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ,হাসান আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইলিয়াস হোসেন ক্রিড়া বিষয়ক সম্পাদক, শহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আনিসুর রহমান মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক,রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা আহবায়ক নাসির আল সাদী ও বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মিশন আলী সহ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD