শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

আবারও আইটেম গানে দেখা দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে সাধারণত সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যায়। তবে ছক ভেঙে আইটেম গানে পারফর্ম করতে শুরু করেছেন তিনি। ঢালিউডে ইদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার টলিউডের ‘রক্তবীজ ২’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি।

শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে সিনেমার নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ ২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় রক্তবীজ সিনেমার টিজার। সিনেমার প্রেক্ষাপট ভারত-বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রক্তবীজ ২ সিনেমাতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD