শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আনিসুল-সালমান-দীপু মনিসহ দুই মামলায় গ্রেপ্তার ৫

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
কারাগার থেকে সাবেক তিন মন্ত্রী-উপদেষ্টাসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার কাফরুল এলাকায় আতিকুল ইসলাম হত্যা এবং মোহাম্মদপুর এলাকায় মো. সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলায় দেশটির সাবেক দুই মন্ত্রী ও এক উপদেষ্টাসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২ জুলাই বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আসামীরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং ছাত্রলীগ নেতা রাজা বাদশা ওরফে পিচ্চি রাজা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকালে কারাগার থেকে এই পাঁচজনকে আদালতে হাজির করা হয়। সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আদালতের এজলাসে তোলার কিছুক্ষণ পর বিচারক এসে শুনানি গ্রহণ শুরু করেন।
শুনানি শেষে ১০টা ২০ মিনিটের দিকে তাদের আবার সিএমএম আদালতের হাজতখানায় ফিরিয়ে নেওয়া হয়।
আদালত পুলিশের নথি থেকে জানা যায়, মোহাম্মদপুর থানায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আনিসুল হক, দীপু মনি, সালমান এফ রহমান, ও রাজা বাদশাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকায় ভুক্তভোগী সোহেল রানা গুলিতে আহত হন। এ ঘটনায় পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়।

অন্যদিকে, কাফরুল থানায় মো. আতিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আল মামুন।

এই মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বিকালে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD