শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫

দীর্ঘ আট বছর পর আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে আবেদন করেছেন পাঁচ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ৬৪টি জেলায় ৮৭৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ‘সারাদেশে একযোগে পরীক্ষা হওয়ায় কেন্দ্রসচিব ও সংশ্লিষ্টদের দায়িত্ব অনেক। তাদের সবাইকে নির্ধারিত নির্দেশনা দেওয়া হয়েছে।’
 
২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। চলতি বছর সেই সিদ্ধান্তে পুনরায় পরিবর্তন এনে আবারও পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হলো।
 
এবারের ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) ভিত্তিক, মোট নম্বর ১০০। সময় নির্ধারিত ১ ঘণ্টা। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর প্রাপ্তি হলেও ভুল উত্তরে কোনো নম্বর কাটা হবে না। পাস করার জন্য প্রয়োজন ন্যূনতম ৩৫ নম্বর।
 
এমসিকিউ অংশের নম্বরের সঙ্গে এসএসসির ফলাফলের ৪০ শতাংশ এবং এইচএসসির ফলাফলের ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD