শিরোনাম :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, আড়াই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী

আজ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে। একাত্তরের রণাঙ্গনের এই বীর সিপাহশালার ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি প্রাণ হারান। দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ৯ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি; যা ২৫ মে থেকে পালন করা হচ্ছে এবং চলবে ২ জুন পর্যন্ত।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর রহমান কলকাতায় কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া তাঁর পিতার সঙ্গে কলকাতায় ছিলেন। দেশ ভাগের পর করাচিতে চলে যান।

১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়লে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে গৌরবময় দায়িত্ব পালন করেন। এর স্বীকৃতি হিসেবে তিনি বীরউত্তম খেতাব পেয়েছেন।

দিবসটি উপলক্ষে এক বাণীতে জিয়াউর রহমানের অ¤øান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ। জাতীয় জীবনের সব সংকট, সংগ্রাম ও বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD