শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ৫ বছর রাজনীতি করতে পারবেন না ইমরান খান

মোঃ রাজ্জাকুল ইসলাম
  • প্রকাশের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত এ সাজার ঘোষণা দেন। একইসঙ্গে তাকে ৫ বছরের জন্য সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।এদিকে সাজা ঘোষণার পরপরই লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।

শনিবার তোষাখানা মামলায় একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। খবর জিও নিউজের।
তোষাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে গত ১০ মে ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছিল।
আজ শুনানিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় দেন।

বিচারক রায়ে বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। নির্বাচনি আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআইপ্রধানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।

এডিএসজে দিলাওয়ার আরও নির্দেশ দিয়েছেন, আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠাতে হবে। পুলিশ আদেশের কপি পাওয়ার পর তাকে গ্রেফতার করা হতে পারে।
এর আগে শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় পাকিস্তানের উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল করে আবার শুনানির জন্য বলেছিল। নিম্ন আদালত ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে অভিযুক্ত করেছিল।

সম্প্রতি হত্যা ও রাষ্ট্রদ্রোহ ছাড়াও নানা অভিযোগে ২০টি মামলায় আদালতে নিজের হাজিরা দেওয়াকে বিশ্বরেকর্ড গড়ার সঙ্গে তুলনা করেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

গত ৮ জুন রাত পৌনে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে এমনটি দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির এই নেতা।
টুইটে ইমরান খান লেখেন, ‘আজ ক্রিকেটে নয়, ২০টি মামলায় হাজিরা দিয়ে বিশ্বরেকর্ড ভেঙেছি, যা নতুন রেকর্ড। হত্যা-সন্ত্রাস থেকে রাষ্ট্রদ্রোহের মামলা। আশ্চর্যজনকভাবে যখন আমি এনএবি কারাগারে বন্দি ছিলাম, তখন আমার বিরুদ্ধে আরও ৯টি ফৌজদারি মামলা করা হয়েছিল। সবসময় আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমার বিরুদ্ধে ওঠা ১৫০টি মামলার একটিরও আদালতের শুনানি যাতে আমি মিস না করি- তা নিশ্চিত করার জন্য আমি ছুটে চলেছি।

ইমরানের বিরুদ্ধে ইতোমধ্যে শতাধিক মামলা হয়েছে। আরও মামলা হওয়ার আশঙ্কা করছেন তিনি। মামলাগুলো দায়ের হচ্ছে দেশের বিভিন্ন প্রদেশে। বেশিরভাগ মামলাতেই তার বিরুদ্ধে প্রতিবাদের নামে ভাঙচুরে উসকানির অভিযোগ করা হয়েছে। এ ছাড়া দুর্নীতির গুচ্ছ মামলা তো আছেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD