শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসির তালিকায় থাকছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। ছবি: সংগৃহিত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান

তালিকা থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা বাদ দেয়ার দাবি এনসিপির

শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ে যাবে বলেও জানায় দলটি

বাংলাদেশে নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ভোটের প্রতীক হিসেবে ‘নৌকা’আপাতত থাকছে। তবে ‘শাপলা’প্রতীক ইসির তালিয়ায় যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (১৩ জুলাই) ইসিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, “প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা ‘শাপলা’প্রতীক প্রসঙ্গে কমিশনার বলেন, “যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না।”


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহিত

 

এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে বিষয়টি তখন কমিশন পর্যালোচনা করবে, যোগ করেন তিনি।

এদিন বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠকের পর এনসিপি জানিয়েছে, শাপলা প্রতীক না পেলে তারা রাজনৈতিক লড়াইয়ে যাবে। একই সঙ্গে তারা আওয়ামী লীগের প্রতীক নৌকা ইসির তালিকা থেকে বাদ দেয়ান দাবি জানায়।

এনসিপি নিবন্ধন আবেদনে শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্যও তাদের প্রতীক পরিবর্তনের আবেদন করে শাপলা চেয়েছে।

এছাড়া, কলম ও মোবাইলকেও বিকল্প হিসেবে রাখে এনসিপি। সংসদ নির্বাচনের ভোটে বরাদ্দ দেওয়ার জন্য বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য।

কোন দলকে প্রতীকটি বরাদ্দ দেওয়া হবে তা নিয়ে নানা আলোচনার মধ্যে ‘শাপলাকে তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD