শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার বিনোদন ডেস্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে নতুন সিনেমার তোড়জোর শুরু করেছেন সঞ্জয় লীলা বানসালি। সঙ্গে আছেন ভিকি কৌশল। তাই নিয়ে আলোচনা যখন তুমুল তখন নামল মন খারাপের ছায়া। কেননা প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শোনা গেছে, প্রতীকরাজ মাথুর নামের এক ব্যক্তি বানসালির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, নির্মিতব্য ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটির জন্য বানসালির প্রযোজনা সংস্থার তরফে ‘লাইন প্রডিউসার’-এর কাজের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু পরে সেই চুক্তি বাতিল করা হয়।

এ অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, অভিযোগকারী প্রতীক মাথুরকে নিজেদের প্রযোজনার সঙ্গে যুক্ত করেন বানসালি। অভিযোগ, পরে পারিশ্রমিক না দিয়ে কাজ থেকে বের করে দেন। বানসালি ও তার টিমের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গের অভিযোগও

অভিযোগকারী প্রতীকের দাবি, ছবিটির আউটডোরে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন তার করা। কিন্তু তার সঙ্গেই দুর্ব্যবহার করে পরিচালক ও তার টিম। তবে এ নিয়ে কোনো বিবৃতি আসেনি বানসালি ও তার টিমের থেকে।

শোনা গেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আছেন দীপিকা পাডুকোন। রণবীর ও তাকে পাওয়া যাবে অন্তরঙ্গ দৃশ্যে। তা শুনে দর্শকরা রীতিমতো মুখিয়ে ছবিটির জন্য। ঠিক তখন প্রতারণার অভিযোগে অভিযুক্ত পরিচালক। চিন্তার ভাঁজ রণবীর-আলিয়া-দীপিকা ভক্তদের কপালে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD