শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

অস্কার অ্যাকাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ মে, ২০১৮

ইউএস অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে বিল কসবি ও রোমান পোলানস্কিকে বহিষ্কার করা হয়েছে। গত মাসে যৌন হয়রারি একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন টিভি অভিনেতা কসবি। আর ১৯৭৭ সালে সামান্থা গাইমার নামে ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন অস্কারজয়ী পরিচালক পোলানস্কি। এরআগে প্রোডিউসার হার্ভে উইয়েনস্টেইনের বিরুদ্ধে কয়েক দফা যৌন হয়রানির অভিযোগ ওঠে।

এরপর ‘#MeToo’ আন্দোলন শুরুর পর ক্ষমতার অপব্যবহার করে যৌন হয়রানির নানা অভিযোগ আসতে থাকে আরও অনেকের বিরুদ্ধে। অ্যকাডেমির সিন্ধান্তের বিষয়ে এখনও মুখ খোলেননি কসবি ও পোলানস্কি। অবশ্য কসবির স্ত্রী ক্যামিলে এটিকে সত্যিকার অর্থে বিচার মানতে পারছেন না।

বোর্ড সদস্যদের ভোটের দুই দিন পর বৃহস্পতিবার অস্কার অ্যাকাডেমি তাদের সিন্ধান্তের কথা ঘোষণা করে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনের আচরণবিধি অনুযায়ী, অভিনেতা বিল কসবি ও পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্কার অ্যাকাডেমির ৯১ বছরের ইতিহাসে এ নিয়ে চারজন বহিষ্কার হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, পোলানস্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন অ্যাকাডেমিরে এত সময় লাগল?

পোলানস্কির ফরাসী ও পলিশ দুই রকম নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা গাইমারের সঙ্গে যৌনমিলন করেছিলেন তিনি; যা আইনের চোখে ধর্ষণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD