শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অসহায় মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার এ্যাড.স্মৃতির

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আগমনে আজ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষে ফুল দিয়ে গণ সংর্বধনা প্রদান করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলার রাজপথ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে। দলীয় নেতাকর্মীরা এ্যাড. উম্মে কুলসুম স্মৃতিকে বরণ করে নেন। পরে সেখানে বক্তব্যে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী অত্র এলাকার অবহেলিত মানুষ গুলোকে চলমান উন্নয়নের ধারায় সংযুক্ত করতে আমাকে এ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনীত করেছেন। আমি অসহায় মানুষ গুলোর কল্যাণে কাজ করতে চাই । আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রিয়নেত্রীকে আসনটি উপহার দিন আমি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সেবা ও কল্যাণ কাজ করে যাবো।

পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা ,যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন,জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বামী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান খান সহ কেন্দ্রীয় কৃষকলীগের ও উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে এ্যাড, উম্মে কুলসুম স্মৃতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রাথী গোলাশ সরোয়ার প্রধান বিপ্লব। অনুষ্ঠান শেষে তিনি গাইবান্ধা জেলা কৃষকলীগের বর্ধিত সভায় ও সাদুল্যাপুরে সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকারে কবর জিয়ারত ও উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার উদ্দেশ্যে রওনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD