আন্তর্জাতিক ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় এর চারুকলা অনুষদ – বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির এক অপরিহার্য প্রতিষ্ঠান। চারুকলা অনুষদের গ্রন্থাগার এর সেবার মান আধুনিকায়ন এর জন্যে অবিন্তা কবির ফাউন্ডেশন চারুকলা অনুষদের গ্রন্থাগারে “লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার” স্থাপন করেছে। পাশাপাশি, চারুকলা অনুষদসহ সারা দেশের সমস্ত শিল্পী ও শিল্পসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ এর জন্যে নির্মান করা হয়েছে “অবিন্তা আর্কাইভ ওয়েবসাইট”।
১৮ ফেব্রুয়ারি, ২০১৯ বেলা বিকাল ৪ টায় “অবিন্তা আর্কাইভ ওয়েবসাইট” ও “লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার” এর শুভ সূচনা অনুষ্ঠান চারুকলা অনুষদের ‘লেকচার থিয়েটার’ এ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহম্মদ সামাদ, চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান ডিন। এছাড়াও চারুকলা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনায় বাংলাদেশের শিল্প সাহিত্য, অবিন্তা কবির ফাউন্ডেশন কর্তৃক অবিন্তা আর্কাইভ ওয়েবসাইট’ এবং ‘লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।