শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় বিএনপি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতিতে অতীতের ভুল ও সহিংসতার অধ্যায়ে ফিরে যাওয়ার কোনো যুক্তি নেই। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। কিন্তু অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।’

গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপি আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি সময়ের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা; একই সঙ্গে আরেক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা; এবং আমার সামনে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। এই বাস্তবতা থেকেই আমি বলছি—বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে।’

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন শুধু তার ব্যক্তিগত উপলব্ধি নয়; বরং দলের নেতাকর্মী ও দেশের মানুষের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তার ভাষায়, ‘এই দুটি জানাজা এবং একটি ঘটনা আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ—কেন ৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।’

হিংসা ও প্রতিহিংসার রাজনীতি সম্পর্কে সতর্ক করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসার পরিণতি কী হতে পারে, তা আমরা ৫ আগস্ট দেখেছি।’ এ সময় তিনি দলমত নির্বিশেষে সবাইকে সংযম ও সহনশীলতার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, মতপার্থক্য গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অংশ হলেও তা যেন বিভেদের পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু সেই মতপার্থক্য আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারলে বহু সমস্যার সমাধান সম্ভব।’

তিনি সতর্ক করে বলেন, জাতি বিভক্ত হলে তার ভয়াবহ পরিণতি হতে পারে, যার উদাহরণ অতীতে দেখা গেছে। বর্তমান প্রেক্ষাপটে হতাশার কথা শোনা গেলেও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অনেকের মুখে হতাশার কথা শোনা যায়, কিন্তু তার পরও আশার কথা হচ্ছে—মানুষের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনাও আছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD