শিরোনাম :
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকট দেখছেন জার্মান চ্যান্সেলর আঞ্চলিক শান্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান ডিজিটাল অপপ্রচারে জাপানের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত এসসিও কাঠামোয় সহযোগিতা বাড়াতে আগ্রহী কিরগিজস্তান জাতীয় শ্রম পদক পেলেন তিন হাজারের বেশি কর্মী এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দেশে হাম রোগের বিস্তার এবং টিকাদান ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে ঘিরে নতুন আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নোটিশ প্রেরণ করেন। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাম রোগে শিশুদের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক মাত্রা ধারণ করেছে এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, টিকাদান কার্যক্রমের কাঠামো পরিবর্তন এবং বেসরকারি খাতে সম্পৃক্ততার পেছনে সম্ভাব্য অনিয়ম বা অস্বচ্ছতার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এজন্য একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া তদন্ত চলাকালে সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা ও নীতিনির্ধারকদের ভূমিকাও পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।

নোটিশটি সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং পাঁচ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD