শিরোনাম :
গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বন্ধ ও শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে: মীর হেলাল

যৌননিপীড়ক আলতাফ শাহনেওয়াজের বিচার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

ঢাকা অফিস,ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

যৌন হয়রানি অপরাধ। যৌন হয়রানি মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। যৌন হয়রানির শিকার নারী নিজের যেমন ক্ষতির শিকার হয়, তার পরিবারও বিপন্নতায় পড়ে। আমাদের স্বর্ণময়ী বিশ্বাস এর মৃত্যু এমনই এক মর্মান্তিক অভিজ্ঞতার বড় উদাহরণ।

আমরা এই অন্যায়ের বিচার চাই। দোষীর শাস্তি চাই। অপরাধীর নিরাপদ বিচরণ বন্ধ হোক সেটা চাই।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে “নারী সংবাদকর্মীর আত্মহত্যার প্ররোচণা ও বিভিন্ন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত সাংবাদিক আলতাফ শাহনেওয়াজের বিচারের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করেছে।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ হতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উইক্যান এ্যালায়েন্স এর মারফিয়া নূরশিফা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী; গণসাক্ষরতা অভিযানের জয়া সরকার; বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, বাংলাদেশ মহিলা পরিষদের প্রচার ও গণমাধ্যম উপপরিষদ সদস্য ও ভোরের কাগজ পত্রিকার জেষ্ঠ্য প্রতিবেদক সেবিকা দেবনাথ; বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম এবং সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সামাজিক প্রতিরোধ কমিটির বিভিন্ন সদস্য সংগঠনের প্রতিনিধিসমূহ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, পাড়া কমিটির সদস্য, কর্মকর্তা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD