শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তিনি বলেন, এ সংশয় ধুয়েমুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র পথে পর্যবেক্ষণ করেন।

প্রেসসচিব বলেন, ‘অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন। তখন আরো নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো বড় ধরনের সমস্যা নেই বলেও জানান তিনি।

এ সময় শহীদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD