শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

কোটচাঁদপুর কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসানের বিরুদ্ধে উদ্বুদ্ধকরণ প্রদর্শনী প্লটে কৃষকের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। খাতা-কলমে কৃষকের বরাদ্দ পরিশোধ দেখানো হলেও বাস্তবে তা পাননি অনেকেই। এছাড়াও প্রদর্শণী প্লটের জন্য দেওয়া হয়েছে নি¤œমানের বীজ ও চারা। কৃষি অফিস সুত্রে জানা যায়, ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৩-২৪ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫ টি ক্যাটাগরিতে মোট বরাদ্দ ৬৩ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়।

মসলা, সবজী ও ফলের প্রদর্শনী প্লটের আওতায় ২২৯ জন কৃষক এ বরাদ্দ পায়। কৃষকদের অভিযোগ, বরাদ্দে যে পরিমাণ সার-বীজ দেওয়ার কথা তা ঠিকমত দেননি কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। এছাড়াও যে বীজ দেওয়া হয়েছে তাও খুবই নিম্নমানের। সব থেকে বেশি দুর্নীতি করা হয়েছে প্রদর্শণী প্লটের নগদ টাকা বিতরণের ক্ষেত্রে। প্রতিটি প্রদর্শণীতে বালাই ব্যবস্থাপনা, পরিবহণসহ কয়েকটি খাতে থোক বরাদ্দের নগদ টাকা একটিও দেওয়া হয়নি কৃষকদের। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে বরাদ্দ পাওয়া কৃষকদের সাথে কথা বলে এমনটিই জানা গেছে।
উপজেলার শিশারকুন্ডু গ্রামের কৃষক আজিম উদ্দিন জানান, তার ২০ শতক জমিতে আদা কেটে জাতের প্রদর্শণী দেওয়া হয়। তার জন্য বরাদ্দ রয়েছে ১৪ হাজার টাকা। কৃষক আজিম উদ্দিন অভিযোগ করে বলেন, আমার কিছু সার ও বীজ দিয়েছে। আর নগদ ৫ হাজার টাকার স্থলে আমাকে ৪’শ টাকা দেওয়া হয়েছে। আদা কেটে জাতের হলুদের বীজ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে অন্যকোন জাত। বাড়তি খরচ করেও ফলন ভালো না হওয়ায় লোকসানের আশংকা করছেন তিনি। একই উপজেলার কৃষক আলতাব বিশ্বাস বলেন, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান প্রত্যেক কৃষকের নগদ বরাদ্দের টাকা দেন নি। কারো ২০০ আবার কারো হয়ত ৫০০ টাকা দিয়েছে। কিন্তু তাদের জন্য কমপক্ষে ৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। আমরা তো জানিনা আমাদের জন্য কোন খাতে কত বরাদ্দ তাই কিছু বলতে পারিনি। কৃষক আজিজুর রহমান বলেন, শত শত কৃষকের নগদ থোক বরাদ্দের লাখ লাখ টাকা কৃষি কর্মকর্তা আত্মসাৎ করেছেন। এছাড়াও যে বীজ দিয়েছে তা খুবই নিম্নমানের। আমরা এই কৃষি কর্মকর্তা বিরুদ্ধে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই এর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয় অস্বীকার করে কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, আমরা সকল বরাদ্দ কৃষকের সঠিক ভাবেই বন্টন করেছি। কিছু কৃষকের অভিযোগ থাকতে পারে। তারা ভুল বুঝে অভিযোগ করছেন। আমাদের কাছে এলে বিষয়টি খুলে বললে তাদের হয়তো অভিযোগ থাকবে না।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায় বলেন, কৃষকদের অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD