শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

রাজশাহীতে চাঁদা দাবিতে দুই সেনাসদস্যের বাড়ি লুন্ঠন, অগ্নিসংযোগ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহিত

** অভিযোগের তীর স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের দিকে

পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সেনাবাহিনীর দুই সদস্যের বসতবাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগের তীর স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার পর তিনি আত্মগোপনে আছেন।

ভুক্তভোগী দুই সেনাসদস্য হলেন- তরিকুল ইসলাম ও আল-আমিন। তরিকুল কক্সবাজারের রামুতে এবং আল-আমিন রাজশাহী সেনানিবাসে চাকরিরত। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

ভুক্তভোগী পরিবার দুটির অভিযোগ, পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক পরিবার দুটির কাছে চাঁদা দাবি করেছিলেন।

তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

সেনাসদস্য তরিকুল ইসলাম বলেন, “রফিকুল আমার বাসায় এসে বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় আমার বাড়িতে হামলা চালায় এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা গালাগালি করেন। সেই সঙ্গে আমাকে মেরে ফেলারও হুমকি দেন।”

ভুক্তভোগী সেনাসদস্যের বাবা আব্দুল হান্নান বলেন, “রফিকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবুও কেন আমার বাসায় পেট্রোল দিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছে? সেনাবাহিনীতে চাকরি করা আমার ছেলেকে নিয়ে প্রাণ বাঁচাতে চাতালের ওপর লুকিয়ে ছিলাম। সেই সময় রফিকুল গালাগালি করেন এবং বলেন, ‘তরিকুলকে ধরে নিয়ে সাইজ করব”

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, “বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়।”

বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে বিএনপি নেতা রফিকুল ইসলাম এলাকা ছেড়ে গেছেন। তার ফোনও বন্ধ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD