শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বাংলাদেশে হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেনঃ উচ্ছৃঙ্খলতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয় হবে।

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১

হরতাল ও উচ্ছৃঙ্খল আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানিয়েছেন, জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।

রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে একটি ধর্মীয় সংগঠনের বর্তমান হরতাল ও উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেনঃ-

গত দুই দিন ধরে একটি ধর্মীয় গোষ্ঠী ও কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির উন্মাদনায় চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলায় সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। এর মধ্যে উপজেলা পরিষদ, থানা ভবন, সরকারি ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন ও রাজনৈতিক ব্যক্তির বাড়িঘর, মানবসম্পদের ক্ষতি করা হয়েছে। ঐসব উচ্ছৃঙ্খল আচরণ বন্ধের জন্য আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তিনি আরো বলেন জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সরকার উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে, একটি মহল এতিমখানার ছাত্র ও শিশুদের রাস্তায় নামিয়ে সরকারি সম্পদ ধ্বংসসহ নানা ধরনের অপকর্ম করছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও গুজব সংবাদ ছড়িয়ে দেশের সাধারন মানুষের মদ্ধে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে। যারা এসব গুজব ছড়াচ্ছে এবং দেশের প্রচলিত আইন অমান্য করাছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাশকতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান হরতাল পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে একটি সংবাদ বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ।

বাংলাদেশের ঢাকায় মোদিবিরোধী বিক্ষোভ ও হামলার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ায়। সেখানে চারজন নিহত হন। এর প্রতিবাদে ওই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করে, রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ করে। সেখানে সংঘর্ষে একজন নিহত হন এবং হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্থানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হন। প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতাল ঘিরেও সহিংসতা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD