শিরোনাম :
গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বন্ধ ও শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে: মীর হেলাল

কমলনগরে এক ইলিশ বিক্রি হলো ৯২০০ টাকায়

ঢাকা অফিস,ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে সাদ্দাম নামে জেলের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামে ইলিশটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

সূত্র জানায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে সাগরে মাছ শিকারে যান। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে সমুদ্রে জাল ফেলেন তিনি। এসময় তার জালে ইলিশটি ধরা পড়ে। মাছটি আজ রবিবার আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন আমির ব্যাপারী।

আড়তদার বাবুল বলেন, “সাদ্দাম মাঝি আমার আড়তে অনেকগুলো মাছসহ বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ৯ হাজার ২০০ টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে আজকে প্রথম। এতো বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।”

আমির ব্যাপারী বলেন, “২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা। সেখানে পাঠানো হবে মাছটি। আশা করছি, অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD