শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

২০০ বিলিয়ন ইউয়ানের মাইলফলক ছুঁল হাইনান ডিউটি-ফ্রি বাজার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

চীনের হাইনান প্রদেশে কেনাকাটায় ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত সীমা বৃদ্ধির পর থেকে পণ্য বিক্রি ২০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালের জুলাইয়ে মাথাপিছু কেনাকাটার সীমা ৩০ হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ১ লাখ ইউয়ান করার পর থেকেই এই ‍বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

নীতিমালায় পরিবর্তন এনে একক পণ্যের ওপর থেকে কেনার সীমা তুলে নেওয়া হয়েছে এবং ইলেকট্রনিক্সসহ সাতটি নতুন জনপ্রিয় বিভাগ যুক্ত করা হয়েছে। হাইখৌ শুল্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ কোটিরও বেশি ক্রেতা প্রায় ২৪ কোটি ৭০ লাখ ডিউটি-ফ্রি পণ্য কিনেছেন।

বিক্রেতারা এখন পণ্যের দ্রুত সরবরাহ, গ্রাহকদের সুবিধামতো সময়ে পণ্য সংগ্রহ এবং অন্যান্য বিকল্প ব্যবস্থা চালু করেছে। চায়না ডিউটি ​​ফ্রি গ্রুপের স্যানিয়া ইন্টারন্যাশনাল ডিউটি-ফ্রি শপিং কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার চাং বিন বলেন, “নতুন নীতির পর আমরা মদ ও ইলেকট্রনিক্সের নতুন ব্র্যান্ড এনেছি এবং জনপ্রিয় পারফিউম, কসমেটিকস ও বিলাসবহুল পণ্যের স্টক দ্রুত পূরণ করছি।”

হাইখৌ শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্মার্ট ক্লিয়ারেন্স সিস্টেম চালু করেছে, যা অনুমোদনের প্রক্রিয়া ৬০% দ্রুত করেছে। এতে পণ্য সরবরাহ দ্বিগুণ হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপগুলো একদিকে যেমন ডিউটি-ফ্রি কেনাকাটার সুবিধা বাড়িয়েছে, তেমনি শুল্ক তত্ত্বাবধানও উন্নত করেছে।

সূত্র:শুভ-ফয়সল, চায়না ডেইলি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD