শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

১৩৩ ধাপ উন্নতি সাইফের, নবম স্থানে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সাইফ হাসানের।

বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।

আজ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলমান এশিয়া কাপের শুরুতে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ঐ ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন সাইফ।

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সাইফ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুন্যে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটার।

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে আরও উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের। গেল সপ্তাহে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলংকার বিপক্ষে ২৩ রান করেন লিটন। দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠেছেন লিটন।

আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান করার পর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। এতে সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন ৫৫২ রেটিং অর্জন করা হৃদয়।

এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এরমধ্যে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেন ফিজ। তাই বোলারদের তালিকায় প্রভাব ফেলেছেন তিনি। ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।

তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ স্পিনার মাহেদি হাসানের। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তিনি। ৬২৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন মাহেদি।

দুই ধাপ উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৫২৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে আছেন তিনি।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের তিন ক্রিকেটার অভিষেক শমা-বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD