শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

সাইবার নিরাপত্তায় নতুন পদক্ষেপ: প্রতি এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের নিয়ম

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জাতীয় নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার (১ নভেম্বর) থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন ও ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, এই সীমা অতিক্রমকারী অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। এতে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে ধারণা করছে সংস্থাটি। পাশাপাশি ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিম ব্যবহারের সীমা ৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত সিম রয়েছে ২৬ কোটি ৬৩ লাখ, যার মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম পাওয়া গেছে। তিন মাসের নোটিশ দেওয়ার পরও প্রায় ৫০ লাখ সিম এখনো ডি-রেজিস্ট্রেশন হয়নি, যা আজ থেকে কার্যকরভাবে বন্ধ করে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংস্থার সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান।

তিনি বলেন, “যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করেননি, তাদের অতিরিক্ত সিমগুলো আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।”

বিশ্বব্যাপী সিম ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নবম। দেশে বর্তমানে ১৮ কোটি ৭৯ লাখ সক্রিয় সিম ব্যবহৃত হচ্ছে, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর চেয়ে বেশি।

এই পদক্ষেপের মাধ্যমে বিটিআরসি আশা করছে, অপরাধমূলক কর্মকাণ্ড, জালিয়াতি ও ভুয়া পরিচয়ে সিম ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD