শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

শাহরুখকে ঘিরে ভাইরাল হলেন অভিনেত্রী প্রকৃতি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের কিং খান শাহরুখ খানের অভিনয় জীবনের ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। ‘জওয়ান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বলিউড বাদশা।

এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন পুরস্কার প্রদান কমিটির সদস্য ও জনপ্রিয় ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র। অনুষ্ঠানের পর নিজের ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি কখনো ভাবিনি আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে জাতীয় পুরস্কার প্রদানের সুযোগ পেয়েছে।’

‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় সংলাপকে মনে করিয়ে দিয়ে তিনি আরও লিখেছেন, ‘যদি তুমি কিছু সত্যিই মন থেকে চাও, তাহলে গোটা কায়নাত তোমাকে তা এনে দেয়। শাহরুখ স্যারের এই জয় যেন আমার নিজেরও জয়, কারণ এটি প্রতিটি শিল্পীকে স্বপ্ন দেখতে ও সাহস নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

শাহরুখের বিনয় ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে প্রকৃতি জানান, তিনি সবসময় তার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। শেষে রসিকতার ছলে তিনি লিখেছেন, ‘শাহরুখ স্যারের সঙ্গে হাত মেলানোর পর থেকে আমি হাত ধুইনি।’-যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, প্রকৃতি মিশ্র নিজেও একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা পান। ওড়িয়া চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এ অংশ নিয়ে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD