শিরোনাম :
দাপট মৌলবাদীদের, আতঙ্কে সংখ্যালঘু ও মহিলারা, আজ বাংলাদেশের ‘ভাওতাবাজির’ নির্বাচন নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান অমর একুশে বইমেলা ২০২৬: প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় দুর্নীতির ব্যাপকতর সংকটজনক অবস্থা বিদ্যমান: টিআইবি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন : সিইসি নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ, সায়েদাবাদ টার্মিনালে স্বস্তি ক্রমবর্ধমান সংঘাত ও জলবায়ু সংকট মোকাবিলায় সহযোগিতা প্রয়োজন:গুতেরেস ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে আগামীকাল জাতীয় নির্বাচন: সারাদেশে দায়িত্বে থাকছেন প্রায় আট লাখ কর্মকর্তা পরিবেশ সংরক্ষণ ও সবুজ উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের স্থিতিশীলতা

রাজনাথ সিংয়ের মন্তব্য শিষ্টাচারবহির্ভূত: ঢাকা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ ও ‘কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার।

শনিবার এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন,
“আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকার’ পরামর্শ দেন।
সেই সাক্ষাৎকারটি শুক্রবার ফার্স্টপোস্ট-এ প্রকাশিত হয়।

মুখপাত্র মাহবুবুল আলম বলেন,
“ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”

এর আগে সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন,
“আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।”

সূত্র: বাসস।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD