১২ সেপ্টেম্বর বিকেলে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় “চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনার উচ্চমানের সমাপ্তি” শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অর্থমন্ত্রী লান ফো আন জানান যে, চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে রাজস্ব ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কার্যকারিতা বেড়েছে এবং রাজস্ব নীতি অর্থনৈতিক অবস্থার সঙ্গে আরও বেশি অভিযোজিত হয়েছে। রাজস্ব নীতি কৌশলগতভাবে আরও সক্রিয় ও সুনির্দিষ্ট হওয়ায় এটি অর্থনীতির স্থিতিশীল এবং সুস্থ উন্নয়নে একটি মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
এটি অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ, নতুন ধারার উৎপাদন শক্তির বিকাশ, মসৃণ অর্থনৈতিক চক্রকে উৎসাহিত করা এবং অর্থনীতিতে কার্যকর গুণগত উন্নতির পাশাপাশি যুক্তিসঙ্গত পরিমাণগত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। গত চার বছরে, চীনের অর্থনীতি গড়ে ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর অবদান প্রায় ৩০ শতাংশে স্থিতিশীল রয়েছে।
সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।