শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণ-মহাভবনে চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে
১৪মে (বৃহস্পতিবার) রাতে স্বাগত ভোজসভার আয়োজন করেন গণ-মহাভবনের সোনালি হলের উজ্জ্বল আলোয় দু’দেশের শীর্ষনেতা পর পর ভাষণ দেন।

জনাব সি চিন পিং বলেন, চলতি বছর চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার’ সূচনা বছর। ১৪০ কোটি চীনা মানুষ ৫০০০ বছরের বেশি পুরানো চীনা সভ্যতার গভীর ভিত্তিতে দাঁড়িয়ে উচ্চমানের উন্নয়নের মাধ্যমে চীনাশৈলীর আধুনিকীকরণের সার্বিক অগ্রগতি সাধন করছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীও পালিত হচ্ছে। ৩০ কোটিরও বেশি মার্কিন জনগণ দেশপ্রেম, উদ্ভাবন ও অগ্রণী চেতনাকে পুনরুজ্জীবিত করছে এবং মার্কিন উন্নয়নের নতুন অভিযানে যাচ্ছেন। চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ মহান জনগণ। চীনা জাতির মহান পুনরুজ্জীবন এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় মহান করে তোলা– এই দুটি লক্ষ্য পুরোপুরি সহাবস্থান করতে পারে, একে অপরের পরিপূরক হতে পারে এবং বিশ্বের জন্য উপকার বয়ে আনতে পারে।

সি চিন পিং উল্লেখ করেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিকাশের প্রক্রিয়া দেখে বোঝা যায়, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য লাভজনক সহযোগিতা করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের চাবিকাঠি। চীন-মার্কিন সম্পর্কের ওপর ১৭০ কোটিরও বেশি মানুষের কল্যাণ নির্ভর করে এবং বিশ্বের ৮০০ কোটিরও বেশি মানুষের স্বার্থের সঙ্গে তা জড়িত। দু’পক্ষের উচিত যৌথভাবে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করা এবং চীন-মার্কিন সম্পর্কের বিশাল জাহাজটিকে মসৃণভাবে সঠিক পথে চালিত করা।

জনাব ট্রাম্প তাঁর চীন সফরে উষ্ণ অভ্যর্থনা দেবার জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন- আজ একটি সুন্দর দিন। এটা একটি গুরুত্বপূর্ণ সফর। দু’পক্ষের মধ্যে সক্রিয় ও গঠনমূলক সংলাপ হয়েছে। মার্কিন ও চীনা জনগণ পরস্পরকে সম্মান ও শ্রদ্ধা করে; এই মৈত্রী সুদীর্ঘদিনের। মার্কিন-চীন সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন- বিশ্বের সুন্দর ভবিষ্যত সৃষ্টির উদ্দেশ্যে দু’দেশের সহযোগিতা আরও জোরদার হবে।
সূত্র:আনন্দী-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD