শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

বিরল মৃত্তিকা রপ্তানি ইস্যুতে বিভ্রান্তিকর সংবাদে অসন্তোষ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরল মৃত্তিকা রপ্তানি, চীনের বিরল মৃত্তিকাসম্পর্কিত প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণসংশ্লিষ্ট নতুন নিয়ম লঙ্ঘন করেছে। কিছু অনলাইন সংবাদমাধ্যম ভিডিও ও নিবন্ধ প্রকাশ করে দাবি করেছে যে, “পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বিরল মৃত্তিকার নমুনা উপহার দিয়েছে এবং বিরল মৃত্তিকা সহযোগিতায় সম্মত হয়েছে” এবং “চীন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরল মৃত্তিকা রপ্তানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।” এ প্রসঙ্গে গতকাল (সোমবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, প্রতিবেদনগুলো ভিত্তিহীন জল্পনা ছাড়া আর কিছু নয়।

লিন চিয়ান বলেন, চীন ও পাকিস্তান একে অপরের সার্বক্ষণিক কৌশলগত অংশীদার এবং দু’দেশের লৌহকঠি বন্ধুত্ব টিকে আছে। উভয় পক্ষ সর্বদা উচ্চ স্তরের কৌশলগত পারস্পরিক বিশ্বাস ও সাধারণ স্বার্থের প্রধান বিষয়গুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

তিনি বলেন, “আমি যতদূর জানি, চীন ও পাকিস্তান পাক-মার্কিন খনিজ সহযোগিতার বিষয়ে যোগাযোগ করেছে। পাকিস্তান জোর দিয়ে বলেছে যে, যুক্তরাষ্ট্রের সাথে তাদের মিথস্ক্রিয়া কোনোভাবেই চীনের স্বার্থ বা চীন-পাকিস্তান সহযোগিতার ক্ষতি করবে না। চীনের সাম্প্রতিক রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এটি দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করার জন্য চীন সরকারের আইনও বিধি অনুসারে নেওয়া একটি বৈধ আচরণ। এর লক্ষ্য বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা আরও ভালোভাবে রক্ষা করা এবং অ-প্রসারণ রোধের মতো আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা।
সূত্র:রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD