শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপিএল নিলাম উদ্বোধনে বিসিবি সভাপতির ঘোষণা: আসছে নারী বিপিএল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আজ রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। অনুষ্ঠানের উদ্বোধনে বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেন—শিগগিরই শুরু হচ্ছে নারী বিপিএল।

আমিনুল ইসলাম বলেন, “অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। সেখানে পুরুষ ফ্র্যাঞ্চাইজিগুলো যুক্ত হলে খুবই ভালো হবে।” নারী ক্রিকেটে পেশাদারিত্ব বাড়াতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নতুন সুযোগ তৈরি করতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্দেশে বিসিবি সভাপতি আরও বলেন, বিপিএলকে স্বচ্ছ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানে পরিচালনা করতে মাঠের ভেতর-বাইরে প্রয়োজনীয় সব সহায়তা দেবে বিসিবি। তিনি যোগ করেন, “এই খেলাটাকে সুরক্ষিত রাখতে যা যা প্রয়োজন, আমরা করব। আপনাদেরও সহযোগিতা কামনা করছি।”

এর আগেও নারী বিপিএল আয়োজনের কথা বলা হলেও তা বাস্তবে রূপ নেয়নি। তবে এবারের ঘোষণা ক্রিকেট মহলে নতুন আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD