শিরোনাম :
দাপট মৌলবাদীদের, আতঙ্কে সংখ্যালঘু ও মহিলারা, আজ বাংলাদেশের ‘ভাওতাবাজির’ নির্বাচন নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান অমর একুশে বইমেলা ২০২৬: প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় দুর্নীতির ব্যাপকতর সংকটজনক অবস্থা বিদ্যমান: টিআইবি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন : সিইসি নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ, সায়েদাবাদ টার্মিনালে স্বস্তি ক্রমবর্ধমান সংঘাত ও জলবায়ু সংকট মোকাবিলায় সহযোগিতা প্রয়োজন:গুতেরেস ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে আগামীকাল জাতীয় নির্বাচন: সারাদেশে দায়িত্বে থাকছেন প্রায় আট লাখ কর্মকর্তা পরিবেশ সংরক্ষণ ও সবুজ উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের স্থিতিশীলতা

বিক্ষোভের কারণে শিকাগোতে হচ্ছে না আর্জেন্টিনার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই শেষে দলগুলো এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই প্রীতি ম্যাচের একটির ভেন্যুতে এসেছে পরিবর্তন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলা ম্যাচটি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়াম। আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। কিন্তু শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। তার বরাত দিয়ে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমও এ খবর জানিয়েছে।

শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা নিয়ে শহরে উত্তেজনা ছড়িয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতেই ম্যাচটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচটির সম্ভাব্য নতুন ভেন্যু হতে পারে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠ চেজ স্টেডিয়াম। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা মায়ামিতেই অনুশীলন করছে।

এদিকে, এই দুই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের সামান্য চোটের ঝুঁকিও তিনি নিতে চান না। তার মূল লক্ষ্য দলের বেঞ্চের শক্তি পরীক্ষা করা এবং প্রথমবারের মতো ডাক পাওয়া তরুণদের পরখ করে দেখা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা মেসির সঙ্গে কথা বলব। কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। যারা শতভাগ ফিট, কেবল তারাই খেলবে।’

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD