শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

পাকিস্তানের হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের হায়দ্রাবাদের লতিফাবাদ এলাকার একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার রাতে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করলে নিহতের সংখ্যা বৃদ্ধি পায়।

দেশটির উদ্ধারকারী সংস্থা ১১২২-এর মুখপাত্র জানিয়েছেন, লাঘারি গোথ নদীর তীরে লতিফাবাদ পুলিশ স্টেশন-সংলগ্ন একটি বাড়িতে গোপনে কারখানাটি পরিচালিত হচ্ছিল। বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল যে তা বহু মাইল দূর পর্যন্ত শোনা যায়।

উদ্ধার কর্মকর্তারা জানান, বিস্ফোরণে বাড়ির একাধিক কক্ষ ও দেয়াল ভেঙে পড়েছে, ফলে আরও কয়েকজন ভিতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধার প্রচেষ্টা চলমান। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের ৯৮ শতাংশ শরীর পুড়ে গেছে, এবং তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

হায়দ্রাবাদের মেয়র কাশিফ শোরো ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন। লতিফাবাদ সহকারী কমিশনার সৌদ লুন্ড জানান, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং এর কোনো কার্যক্রম পরিচালনার লাইসেন্স ছিল না।

সূত্র: ডন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD