শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

নতুন বেতন কাঠামোতে আর্থিক সুবিধা বাড়ছে যাদের

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সরকারি চাকরিজীবীদের পে স্কেল বা বেতন কাঠামো নতুন করে হতে যাচ্ছে বলে সুখবর দিয়েছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

একইসঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে সরকার।

মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।

এদিকে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে। এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

তবে অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়, মূল্যস্ফীতি আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরও সময় লাগবে।’

এসময় যুক্তরাষ্ট্র ও ভারত থেকে থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। এছাড়া খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ট্রাকে করে পণ্য বিক্রিও পুনরায় শুরু হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD