শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ছায়ানটে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘অঞ্জলি লহে মোর’ শিরোনামের এ আয়োজন যৌথভাবে করে ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’।

সোমবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্ত আসরের প্রতিষ্ঠাতা আবু সাঈদ। বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্যবাদী দর্শন, নারীচিন্তা এবং সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সেলিম জাহান, কথাসাহিত্যিক মোহিত কামাল, অতিরিক্ত সচিব নুরুন আখতার, প্রাবন্ধিক খান মাহবুব ও কবি শরীফুল ইসলাম শরীফ।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য আজও সমাজে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগায়। তার সৃষ্টিতে মানবমুক্তি, প্রেম ও সাম্যের শক্তিশালী বার্তা রয়েছে।

সাংস্কৃতিক পর্বে নজরুলসংগীত পরিবেশন করেন ইয়াসমিন মুশতারী। এছাড়া সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়শা জাহান নূপুর। আয়োজনে সহযোগিতা করে স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD