শিরোনাম :
১লা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টাদের আর্থিক লেনদেনের তথ্য চাইলো বিএফআইইউ বিদেশে কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা, জাপানকে অগ্রাধিকার ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক তৎপরতা, ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের অভিযান চীনের উচ্চমানের উন্নয়ন ও নতুন প্রবৃদ্ধিচালকের দিকে বিশ্বদৃষ্টি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বকে বিপদজনক করে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে চীনের অগ্রগতির প্রশংসা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের হরমুজ প্রণালীতে ঝুঁকি বাড়লে তেল ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হয়নি:সিইসি

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে তাদের পছন্দের শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে কমিশন চাইলে প্রতীক কমাতে ও বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

রোববার (১২ অক্টোবর) নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই একটি প্রতীক নিতে হয়। এনসিপি শাপলা প্রতীক চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। এজন্য আমরা সেটি দিতে পারিনি। তবে প্রয়োজনে প্রতীকের তালিকা বাড়ানোর ক্ষমতা কমিশনের রয়েছে ।’

এ বিষয়ে সিইসি বলেন,‘কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কিন্তু এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD