শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির জবাবে চীনের ‘কে ভিসা’ ঘোষণা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীর রেকর্ড যাচাই করছে ট্রাম্প প্রশাসন

অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ দক্ষতা সম্পন্ন অভিবাসীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসার বার্ষিক ফি দেড় হাজার ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণের ঘোষণা দেন তিনি। এ অবস্থায় প্রতিভাবান বিদেশিদের আকৃষ্ট করতে পাল্টা কৌশল নিয়েছে চীন। দেশটির স্টেট কাউন্সিল জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে নতুন ‘কে ভিসা’।

বর্তমানে চীনের ১২ ধরনের সাধারণ ভিসার তুলনায় কে ভিসা আরও বেশি সুবিধা প্রদান করবে। এর আবেদন প্রক্রিয়া সহজ এবং এর জন্য চীনা কোনও প্রতিষ্ঠান বা কোম্পানির আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না। এই ভিসা বহুবিধ প্রবেশের সুযোগ দেবে এবং মেয়াদ ও থাকার সময়কাল তুলনামূলক দীর্ঘ হবে। এর আওতায় বিজ্ঞান, গবেষণা, সংস্কৃতি, পড়াশোনা বা ব্যবসায়িক কাজও করা যাবে।

চীনের নতুন ভিসাটি মূলত এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে। যোগ্য আবেদনকারীর মধ্যে অন্তর্ভুক্ত থাকছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী তরুণরা, পাশাপাশি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত পেশাজীবীরাও আবেদন করতে পারবেন।

বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হয়েছে, কে ভিসাটি অনেকটা মার্কিন এইচ-১বি ভিসার অনুরূপ। তবে যুক্তরাষ্ট্রে নতুন ফি চাপানোর ফলে বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে চীনের নতুন ভিসা দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বহু প্রতিভাবান পেশাজীবীর কাছে বিকল্প সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

সূত্র: গালফ নিউজ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এনডিটিভি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD