শিরোনাম :
দাপট মৌলবাদীদের, আতঙ্কে সংখ্যালঘু ও মহিলারা, আজ বাংলাদেশের ‘ভাওতাবাজির’ নির্বাচন নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান অমর একুশে বইমেলা ২০২৬: প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় দুর্নীতির ব্যাপকতর সংকটজনক অবস্থা বিদ্যমান: টিআইবি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন : সিইসি নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ, সায়েদাবাদ টার্মিনালে স্বস্তি ক্রমবর্ধমান সংঘাত ও জলবায়ু সংকট মোকাবিলায় সহযোগিতা প্রয়োজন:গুতেরেস ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে আগামীকাল জাতীয় নির্বাচন: সারাদেশে দায়িত্বে থাকছেন প্রায় আট লাখ কর্মকর্তা পরিবেশ সংরক্ষণ ও সবুজ উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের স্থিতিশীলতা

“টোকিওতে ব্যানার উড়িয়ে শান্তিপূর্ণ সংবিধান রক্ষার আহ্বান”

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান বিষয়ক ভুল মন্তব্যের প্রতিবাদে জাপানের বিভিন্ন স্থানে ঘনঘন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় ২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানী টোকিওতে বহু মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানান। তাঁরা শান্তিপূর্ণ সংবিধানে অবিচল থাকার এবং সানাইয়ে তাকাইচিকে তাঁর ভুল বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশে অনেক প্রতিবাদকারী ‘শান্তিপূর্ণ সংবিধান রক্ষা করো’, ‘সামরিক শক্তি বৃদ্ধির বিরোধিতা করি’ এবং ‘সানাইয়ে তাকাইচি শিগগির পদত্যাগ করো’- এমন স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন। সেখানে অংশগ্রহণকারীরা বক্তব্যও রাখেন। তাঁরা জাপান সরকারের সাম্প্রতিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ‘তিনটি অ-পারমাণবিক নীতি’ পরিবর্তনের প্রচেষ্টার সমালোচনা করেন।

সমাবেশে একজন অংশগ্রহণকারী বলেন, পারমাণবিক খাতে জাপানকে সতর্ক থাকতে হবে। ‘তিনটি অ-পারমাণবিক নীতিতে’ অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

আরেকজন অংশগ্রহণকারী বলেন, ‘জাপান অতীতে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। যুদ্ধের পর জাপানের জনগণ শপথ নিয়েছিলেন যে, তাঁরা আর কখনোই যুদ্ধ করবেন না। কিন্তু জাপান আবারও বিদেশে যুদ্ধে অংশগ্রহণের দিকে এগোচ্ছে। আমরা এমন পরিস্থিতি আর মেনে নেব না। আমাদের উচিত শান্তিপূর্ণ সংবিধানের চেতনা প্রচার করা।’

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,সিএমজি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD