শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অনুষ্ঠিত জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত বৈঠকে তিনি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) সম্প্রসারণ, সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সুশাসন প্রতিষ্ঠায় সরকারের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার শুধু প্রযুক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি সুশাসন প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিকও যেন রাজধানীর মানুষের মতো সমানভাবে সরকারি সেবা সহজে ও দ্রুত পেতে পারেন, সেটিই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ‘ডিজিটাল-ফার্স্ট’ সরকার ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও নাগরিকমুখী করা হবে।

ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে নাগরিকরা সরকারি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ (EkPay), ‘মাইগভ’ (myGov) অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন এবং ৩৩৩ হেল্পলাইন ব্যবহার করে একই ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সেবাকে একীভূত ও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের সব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এর মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমিয়ে প্রযুক্তিনির্ভর সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ক্যাবিনেট ডিভিশনের গ্রিভেন্স রিড্রেস সিস্টেম (GRS) এবং ই-পার্টিসিপেশন (e-Participation) প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারছেন।

এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সেবার মান ও জবাবদিহিতা মূল্যায়নে ভবিষ্যতে ‘ই-পার্টিসিপেশন র‍্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

সূত্র: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD