শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে: ড. আইনুন নিশাত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

দেশের প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অতিব্যবহার সীমিত করতে হবে। টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুবশক্তির নেতৃত্বকে অনুপ্রাণিত করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

রবিবার সন্ধ্যায় ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও টেকসই উন্নয়ন ইনস্টিটিউট আই.সি.সি.ই.এসের উদ্বোধন ও আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম দিবস উদযাপন উপলক্ষে ব্র‍্যাকের এমিরেটাস অধ্যাপক আইনুন নিশাত এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল, টেকসই ভবিষ্যতের জন্য যুব সম্পৃক্ততা।

আই.সি.সি.ই.এসের চেয়ারম্যান ইঞ্জি. শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গবেষক ড. হাসিব মোঃ ইরফানুল্লাহ, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর সিনিয়র গবেষক ড. আনোয়ার জাহিদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইউএন উইং চিফ একেএম সোহেল, জেনল্যাবের নির্বাহী পরিচালক রাতুল দেব প্রমুখ।

বক্তারা আরও বলেন, টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুবশক্তির নেতৃত্বকে অনুপ্রাণিত করা, যাতে জলবায়ু গুলোকে টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করা যায়। জলবায়ু সমন্বয়ের জন্য বিশেষ বাজার খুঁজে বের করতে হবে, পাশাপাশি গবেষণা ও পরামর্শের মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি। অভিযোজন, প্রশমন, জলবায়ু অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, স্বচ্ছতা ও আনুগত্য—এই মৌলিক ক্ষেত্রগুলোতে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং অনাবিষ্কৃত ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ পাওয়া যায়।

সেমিনারে শিক্ষার্থী, গবেষক ও জলবায়ু নেতারা অংশগ্রহণ করেছে যেখানে তরুণদের জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এই সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি (আই.সি.সি.ই.এস)—যা জলবায়ু গবেষণা, নীতি-সংলাপ ও যুবনেতৃত্বাধীন উদ্ভাবন অগ্রসরে কাজ করবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD