শিরোনাম :
‎‎সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা জরুরী : সুজন  মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত অন্তত ২৭ বেসামরিক নাগরিক ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস, নিহত ৭; নিখোঁজ ৮২ উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণে চীন-ব্রাজিল সহযোগিতার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযানে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা: জাতিসংঘ সর্বস্ব হারানোর শঙ্কায় ৯ আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা নিরাপত্তা ইস্যুতে অনড় বিসিবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে বাংলাদেশ:৩৩০ কোটি টাকা ক্ষতি এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহ কমছে, তীব্র হচ্ছে সংকট যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনিসংকেত: ফরহাদ মজহার আকাশচুম্বী ভবন, পর্যটনের সুযোগসহ ‘নতুন গাজার’ পরিকল্পনা জানালো যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার অবদানের স্মরণে মোদির চিঠি, তারেক রহমানকে হস্তান্তর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই চিঠি পাঠান তিনি।

মঙ্গলবার লেখা চিঠিটি বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেগম খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের কাছে চিঠিটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কূটনৈতিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চিঠিটির পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে।

চিঠিতে নরেন্দ্র মোদি লেখেন, “সুপ্রিয় তারেক রহমান সাহেব, আপনার মা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক।”

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালের জুন মাসে ঢাকায় তার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার স্মৃতি তিনি আন্তরিকতার সঙ্গে স্মরণ করেন। মোদি উল্লেখ করেন, সংকল্প ও আদর্শনিষ্ঠায় বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিঠিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার প্রয়াণে একটি অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। নরেন্দ্র মোদি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে এবং একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্ব আরও সমৃদ্ধ হবে।

বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, “এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও আমি আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত, তারা তাদের অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”

সবশেষে তারেক রহমান ও তার পরিবারের প্রতি আবারও সমবেদনা জানিয়ে মোদি বলেন, সর্বশক্তিমানের কাছে তিনি প্রার্থনা করেন যেন এই কঠিন সময়ে পরিবারটি শক্তি ও ধৈর্য ধারণ করতে পারে। একই সঙ্গে তারেক রহমানের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনাও জানান তিনি।

সূত্র : সময় টিভি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD