এসেছিলে নিরব পায়ে
– মো.খলিলুর রহমান
তুমি এসেছিলে ধীর কদমে নিমন্ত্রণে আমার ধারে,
এই উতলা মনটি তখন হেসেছিল আবেগ ভরে।
মনের কোনে লুকিয়ে থাকা সব আকুতি,
কথার মধুর ঝর্ণাধারায সব মিনতি।
ঝরছিল আর গড়ছিল ঢের অনুকৃতি,
শান্ত মায়ার বাঁধন গড়ে অনুভূতি,
রাঙছিল সব মনের কোনে আলোকপ্রভা,
তোমার হ্রদয দেখছিল কি কণকপ্রভা?
দুই হৃদয়ের আলোকপ্রপাত ঝরছিল ঢের,
আলোয় আলোয় গড়ছিল তা মোহন তানের,
ঝঙকৃত এক গানের মালা ছন্দে মধুর,
এই দোহেতে ধরেছিলেম প্রেমেরই সুর!
এসো যখন ইচ্ছে তোমার এই ভূবনে,
গেও সখা প্রেমেরই গান মোহন তানে!